1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিতের রেকর্ড ভাঙলেন আইরিশ তারকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোহিতের রেকর্ড ভাঙলেন আইরিশ তারকা

প্রতিনিধি

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আয়ারল্যান্ড অধিনায়ক পাল স্টার্লিং। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।

এই ফরম্যাটে এটি ছিল স্টার্লিংয়ের ১৬০তম ম্যাচ। পেছনে ফেলেছেন রোহিত শর্মার ১৫৯ ম্যাচের কীর্তিকে। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন স্টার্লিং। তারপর থেকে ছোট সংষ্করণে আয়ারল্যান্ডের লম্বা যাত্রার সঙ্গী তিনি। টপ অর্ডারে নিয়মিত ব্যাটার পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

দীর্ঘদিনের এই চলার পথে টি-টোয়েন্টিতে সর্বকালের শীর্ষ ব্যাটারের তালিকায় তার অবস্থান চতুর্থ। ৩৮৭৪ রান নিয়ে তিনি আছেন বাবর আজম, রোহিত শর্মা ও বিরাট কোহলির পরে। একটি সেঞ্চুরি ও ২৪ হাফ সেঞ্চুরি তার।

দুবাইয়ে মাইলফলক ছোঁয়া ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। ইনিংসে ওপেনিং করতে নেমে ৮ রানে আউট হন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান তোলে। তারপর সংযুক্ত আরব আমিরাতকে ১২১ রানে অলআউট করে ৫৭ রানে জেতে তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!