1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য দেবো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রোজায় ১০ লক্ষাধিক পরিবারকে ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য দেবো

প্রতিনিধি

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সারা বাংলাদেশেই রোজার মাসে সুলভ মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি অব্যাহত থাকবে। প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে আমরা ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য দেবো। এতে করে বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই অসাধু ব্যবসায়ীরা যারা বাজার অস্থিতিশীল করতে চায়- সেদিক থেকে আমাদের উদ্যোগটি অনেক বেশি কাজে লাগবে। আমরা পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়াবো।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যোনে রমজান মাস উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জেলা পর্যায়ে গরুর মাংস ৭০০ টাকা করে, আমরা নির্ধারণ করেছি সাড়ে ৬০০ টাকা। ডিমের দাম ৭ টাকা করে নির্ধারণ করেছি, ঢাকায় ৮টা করে বিক্রি হচ্ছে। আমরা প্রত্যেকেটি জিনিস জেলার যে মূল্য রয়েছে, তার চেয়ে কম মূল্যে সরবরাহ করছি। মূলত নিম্ন আয় ও প্রান্তিক মানুষের কাছে যাতে সহজলভ্য হয়। রোজার মধ্যে তাদের প্রোটিন ও ভালো খাদ্যের প্রয়োজন হয়। সেই বিবেচনাতেই আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়েছি।

প্রতিমন্ত্রী বলেন,পোল্ট্রি শিল্প যাতে টিকে থাকে, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য আমরা পদক্ষেপ নেব। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং এ শিল্প যাতে টিকে থাকে সে অনুযায়ী আমি ব্যবস্থা নেবো।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!