1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

প্রতিনিধি

সারা দেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভারে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে, এই আইনজীবী সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন তিনি।

আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে এই আধুনিক সভ্যসমাজের জন্য অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টোল প্লাজায় টোল আদায়ের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তাতে রোগী হাসপাতালে নেওয়ার আগে মারা যাচ্ছে।

আবার টোল প্লাজায় আটকা পড়ে রোগীর কাছে অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই রোগী মারা যাচ্ছে।অথচ নাগরিকের স্বাস্থ্যসুরক্ষা এবং জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রণালয় হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। তাই অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। শুধুমাত্র ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জীবন, অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!