1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোগী দেখার সময় মোবাইলে গেম খেলছিলেন চিকিৎসক, সেই হাসপাতালে দুদকের অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রোগী দেখার সময় মোবাইলে গেম খেলছিলেন চিকিৎসক, সেই হাসপাতালে দুদকের অভিযান

প্রতিনিধি

রোগী দেখার সময় মোবাইলে গেম খেলছিলেন চিকিৎসক, সেই হাসপাতালে দুদকের অভিযান
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে হাসপাতালের বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। এ সময় বহির্বিভাগের চিকিৎসক ডা. সামরিন সুলতানার দায়িত্বে অবহেলা, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ছুটিতে থাকার অভিযোগের নথিপত্র যাচাই-বাচাই করে প্রাথমিক সত্যতা পায় দুদক। এছাড়াও মেডিকেল কলেজে দায়িত্বে থাকা আরও অন্যান্য চিকিৎসকেরও দায়িত্বে অবহেলা পাওয়া যায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, রোগী দেখার সময় ডা. সামরিন সুলতানার মোবাইলে গেম খেলার একটি ভিডিও গণমাধ্যমে প্রচার হলে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। ডা. সামরিন সুলতানার দায়িত্বে অবহেলা, নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ছুটিতে থাকার অভিযোগের নথিপত্র যাচাই-বাচাই করে প্রাথমিক সত্যতা পায় দুদক। এছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসকদের নথিপত্র যাচাইয়েও বিভিন্ন অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। সব ডকুমেন্টস পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, দুদক থেকে বিভিন্ন অভিযোগে আমাদের হাসপাতালে এসেছিল। আমাদের কাছে যে যে কাগজপত্র চেয়েছে আমরা তা সরবরাহ করেছি। হাজিরায় অনুপস্থিতি ও ডাক্তাদের লেটে আসার বিষয়ে তিনি জানান, আমরা চিকিৎসকদের বারংবার সতর্ক করেছি। নিষেধ করেছি লেটে না আসার জন্য তারপরও এগুলো তারা করে। এবার থেকে তারা সাবধান হবে। আর ডা. সামরিন সুলতানার বিষয়ে আমাদের কমিটির কাছে বিষয়টি উপস্থাপন করবো। বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাক্ষর জালিয়াতির বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোনীয়া কাওকাবী বলেন, আমার এসব জানা ছিল না। আমি জানলাম। বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!