1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেল কর্তৃপক্ষের আশ্বাসে সিলেটে রেলপথ অবরোধ প্রত্যাহার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রেল কর্তৃপক্ষের আশ্বাসে সিলেটে রেলপথ অবরোধ প্রত্যাহার

প্রতিনিধি

সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু, বন্ধ স্টেশন পুনরায় চালু করা এবং আন্তনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ আট দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে এ অবরোধ প্রত্যাহার করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বৈঠকে রেল কর্মকর্তারা সিলেট রুটের সব আন্তনগর ট্রেনে দুটি করে অতিরিক্ত বগি সংযোজন এবং উন্নত ইঞ্জিন স্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে সিলেট-আখাউড়া রেলপথের বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা ও ওই সেকশনে দুটি লোকাল ট্রেন চালুর আশ্বাস দেওয়া হয়।

রেল কর্মকর্তারা আরও জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত আন্তনগর পারাবত এক্সপ্রেসে ৬০ আসনবিশিষ্ট একটি বগি স্থায়ীভাবে সংযোজন করা হবে। এর মধ্যে কুলাউড়া জংশন স্টেশনে ৪০টি এবং শ্রীমঙ্গল স্টেশনে ২০টি আসন বরাদ্দ থাকবে।

তারা জানান, সিলেট-আখাউড়া রেলপথ সংস্কারের জন্য ১ হাজার ৭৩৯ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার দরপত্র চলতি নভেম্বরেই আহ্বান করা হবে। পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি নতুন ট্রেন চালু করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহব্বত জান চৌধুরী, বিভাগীয় প্রকৌশলী (ঢাকা)-২ আহসান হাবিব, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক, স্টেশনমাস্টার রোমান আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর শাহাজান পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই, সমন্বয়ক আজিজুল ইসলাম, সমন্বয়ক মো. খালেদ পারভেজ বখশ প্রমুখ।

উল্লেখ্য, অবরোধ চলাকালে সিলেটের কুলাউড়া, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। সকাল থেকেই কুলাউড়া স্টেশনে লাল পতাকা হাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন। সিলেট, শ্রীমঙ্গল, শমশেরনগর ও ভানুগাছ স্টেশন এলাকাতেও সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!