1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেললাইন লন্ডভন্ড, উদ্ধার কাজ শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রেললাইন লন্ডভন্ড, উদ্ধার কাজ শুরু

প্রতিনিধি

ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থলে আসার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে রেলের ক্ষতিগ্রস্থ লাইনের কাজ করতে সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

​সরেজমিনে দেখা গেছে, দুর্ঘটনার ফলে রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের স্লিপার ভেঙে চুরমার হয়ে গেছে এবং লাইনের পাতগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ট্রেনের ৯টি বগি লাইন থেকে পড়ে গেছে। এতে লাইন ও চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে। ফলে এই রুটে উত্তরবঙ্গের সাথে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচলের শিডিউলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একদিকে হেলে পড়লে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ট্রেনের ছাদ থেকে পড়ে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। ঈদ উপলক্ষ্যে ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় যাত্রীদের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। মাঝপথে আটকা পড়া হাজারের বেশি যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

সান্তাহার রেলওয়ে জংশনের ইনচার্জ খাদিজা খাতুন জানান, নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে সান্তাহার থেকে বগুড়া হয়ে রংপুরগামী মিটারগেজ লাইনটি সচল রয়েছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!