1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রতিনিধি

দেশে সাম্প্রতিক বিভিন্ন অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সব স্টেশন, ট্রেন ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার প্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন ও ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বাড়তি সতর্কতা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

এ অবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সব স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রেল অবকাঠামো ও চলন্ত ট্রেনকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য সর্বস্তরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!