1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তি বাতিল চেয়ে রিট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তি বাতিল চেয়ে রিট

প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের টিকিট বিক্রির চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) অ্যাডভোকেট মিয়াজি আলম চৌধুরী এ রিট দায়ের করেন।

এর আগে গত ৩০ অক্টোবরবাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের করা ‘প্রশ্নবিদ্ধ’ চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

রেজিস্ট্রি ডাকযোগে রেলপথ সচিব, আইন সচিব, পরিকল্পনা সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) এবং সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যথোপযুক্ত পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে।
মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটটি ভার্চুয়াল গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ হিট দিয়ে ভরে যায় এবং জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া বেশিরভাগ ট্রেনের টিকিট তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়, যার ফলে টিকিট মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এবং অসংখ্য আগ্রহী যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। সম্পূর্ণ ই-টিকিট ব্যবস্থা আরোপের মাধ্যমে জনগণের চলাচলের উপর অযথা শর্ত ও ভোগান্তি আরোপ করা হয়েছে। যা ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ‘দুই মিনিটে টিকিট শেষ, এটা কোনো সিস্টেম হতে পারে না’ বলে মন্তব্য করেছেন।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখের প্রশ্নবিদ্ধ চুক্তিটি স্থগিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ ই-টিকিট ক্রয় ব্যবস্থা বাতিল করতে বলা হয়েছে। এ ছাড়া রেলওয়ের নিজস্ব ক্ষমতা অনুসারে ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থাসহ আনুপাতিক ই-টিকিট ক্রয় ব্যবস্থা পুনরায় চালু করতেও বলা হয়েছে নোটিশে।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থ হাইকোর্ট বিভাগের কাছে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা নোটিশে বলা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!