1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেজা কিবরিয়ার যোগদান, চুপ বিএনপি! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রেজা কিবরিয়ার যোগদান, চুপ বিএনপি!

প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহের কথা জানিয়েছেন।
বিভিন্ন গণমাধ্যমে রেজা কিবরিয়ার বরাতে এ তথ্য জানা যায়।
তবে এ বিষয়ে জানতে রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কিন্তু বিএনপির একটি সূত্র বলছেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে– রেজা কিবরিয়া দলে যোগ দিয়েছে। এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত খবরে রেজা কিবরিয়া নিজেই বিএনপিতে যোগ দেওয়ার কথা বলছেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র বলছে, এখনও আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেননি। সুতরাং তাই আমাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলার নেই।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, রেজা কিবরিয়ার বিএনপির যোগ দেওয়ার খবর গণমাধ্যমে দেখেছি। কিন্তু তিনি কোথায়, কখন দলে যোগ দিয়েছেন, তা আমি জানি না।
বিএনপিতে যোগ দিলে তাকে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপি মনোনয়ন দেবে কিনা জানতে চাইলে সূত্রটি বলেন, তিনি তো এখন আলোচনার বাইরে। তারপর দলে যোগ দিলে তখন পার্টি সিদ্ধান্ত নেবে তাকে মননোনয় দেবে কি না।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।
আগামী এয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৬ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সেখানে হবিগঞ্জ-১ আসনে এখন পর্যন্ত কোনো প্রার্থী দেয়নি দলটি।
২০১৮ সালের পরে রেজা কিবরিয়াকে গণফোরামের সাধারণ সম্পাদক করাকে কেন্দ্র করে দলটি ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে গণফোরাম ছেড়ে যেতে বাধ্য হন রেজা কিবরিয়া। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে মিলে গণঅধিকার পরিষদ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু সেখানেও নুরুল হক নুরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গণঅধিকার পরিষদকে দুইভাগে বিভক্ত করেন। তার একটি অংশের নেতৃত্বে ছিলেন রেজা কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!