1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধি

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেই নিগার সুলতানা জ্যোতির দল ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ (শুক্রবার) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে হারাল স্কটল্যান্ডকে। এর আগে অধিনায়ক জ্যোতির হাফসেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে।

নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি, তাকে যোগ্য সঙ্গ দিয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও। পরবর্তীতে বোলিংয়ে ঝড় তোলেন মারুফা আক্তার। এ ছাড়া স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে (৯০ রান)।

স্কটিশদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর আর কোনো রান যোগ না করতেই দু’জনই পরপর আউট হয়েছেন। দিলারা ২৮ বলে ৩৯ এবং সমান বলে ২২ রান করেন জুয়াইরিয়া। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা।

৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন জ্যোতি। সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলেছেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের স্কোর দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার মোমেন্টামটা পরের ইনিংসে টেনে নিয়েছেন মারুফা-স্বর্ণারা। প্রথম বলেই মারুফা ফেরান ডার্সি কার্টারকে। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন আট নম্বরে নামা পিপা স্প্রাউল।

এ ছাড়া মেগান ম্যাককলের ২০ রান ছাড়া স্কটল্যান্ডকে আর কেউই উল্লেখযোগ্য রান দিতে পারেননি। ফলে পুরো ২০ ওভার খেললেও, ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটিশ মেয়েরা। মারুফা সর্বোচ্চ ৩ এবং স্বর্ণা ২ উইকেট নিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!