1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রূপগঞ্জে তায়রুননেছা মেডিকেল সেন্টারের ফ্রি স্বাস্থ্যসেবায় মানুষের ভিড় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রূপগঞ্জে তায়রুননেছা মেডিকেল সেন্টারের ফ্রি স্বাস্থ্যসেবায় মানুষের ভিড়

প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় তায়রুননেছা মেডিকেল সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে আয়োজিত এ মানবিক সেবামূলক কার্যক্রমে শত শত নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে ভিড় জমান। স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে দীর্ঘ সারিতে দাঁড়ান নানা বয়সি নারী-পুরুষ। চিকিৎসক দল একে একে সবার শারীরিক সমস্যা শুনে পরামর্শ দেন এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

প্রধান অতিথির বক্তব্যে দিপু ভুঁইয়া বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবার আওতায় আসে—তা নিশ্চিত করতে তার পক্ষ থেকে এমন উদ্যোগ চলমান থাকবে।

এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত চিকিৎসার সুযোগ না পাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম এক বড় আশীর্বাদ। মানবিক এ আয়োজন সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়ভাবে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবার এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে এলাকার আরও বেশি মানুষ সেবা পেতে পারেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!