1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধি

রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনি সমাবেশকে ঘিরে সমর্থকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রুমিন ফারহানার সমর্থকরা সমাবেশের আয়োজন করে। প্রোগ্রামের সদস্যরা কার আগে কে রুমিন ফারহানার কাছে যাবে, এই তর্কে জড়ায়। বিষয়টি নিয়ে সমাবেশস্থলেই বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে ইট-পাথর ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। একপর্যায়ে রুমিন ফারহানা সেখান থেকে চলে যান। উক্ত সংঘর্ষে একাধিক নেতাকর্মী আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বিক্ষুব্ধ দুই গ্রুপকে শান্ত করা হয়। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!