1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

প্রতিনিধি

রিশাদের ঘূর্ণিঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
মিরপুরের উইকেট মানেই স্পিনের রাজত্ব। সেই মঞ্চেই আজ নিজের ঘূর্ণির জাদু ছড়িয়ে রিশাদ হোসেন যেন লিখে গেলেন নতুন এক ইতিহাস। ব্যাট হাতে আগেই ১৩ বলে ঝোড়ো ২৬ রান, এরপর বল হাতে ছয় উইকেট—ওয়ানডেতে নিজের ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে মিরপুরকে পরিণত করলেন একক প্রদর্শনীর মঞ্চে। তার হাত ধরেই বাংলাদেশ পেল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের দাপুটে জয়।
২০৭ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভালোই। ওপেনিং জুটিতে ৫১ রান তুলে ভরসা জাগিয়েছিলেন ব্র্যান্ডন কিং ও অ্যালিক অ্যাথানেজ। কিন্তু এরপরই মিরপুরে শুরু রিশাদ-ঝড়। নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন অ্যাথানেজকে, তারপর একে একে তুলে নেন কিং, কার্টি, রাদারফোর্ড, চেজ ও শেষ ব্যাটার সিলসকে। ৯ ওভারে মাত্র ৩৬ রানের বিনিময়ে ৬ উইকেট—বাংলাদেশের ইতিহাসে ওয়ানডেতে কোনো লেগ স্পিনারের সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
রিশাদের ঘূর্ণিতে ৩৯ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। একপ্রান্তে কিছুটা লড়াই করলেও অন্যপ্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। ইনিংসের মাঝপথেই হাল ছেড়ে বসে ক্যারিবীয়রা, যারা একসময় ৫১/০ থেকে হারায় শেষ ১০ উইকেট মাত্র ৮২ রানে।
এর আগে বাংলাদেশের ব্যাটিংও ছিল বেশ টলমলে। ইনিংসের শুরুতেই ৮ রানে হারায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে। তবে এরপর তাওহীদ হৃদয় (৫১) ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন (৪৬) এর ব্যাটে ভর করে ২০০ পেরোয় স্বাগতিকরা। শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬ রানের ছোট্ট ঝড়ই পার্থক্য গড়ে দেয়।
বল হাতে রিশাদের পরিশ্রমে যোগ দেন মোস্তাফিজুর রহমান (২/১৬) ও তানভীর ইসলাম (১/৪৬)। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও নিয়েছেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!