1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

প্রতিনিধি

এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি লেগে বেনফিকাকে আতিথ্য দিয়েছিল। যেখানে ২-১ (দুই লেগ মিলিয়ে ৩-১) ব্যবধানে জিতে শেষ ষোলোয় পা রাখে আলভারো আরবেলোয়ার দল। কিন্তু বিপত্তি বাধে রিয়ালের এক সমর্থকের নাৎসি স্যালুট দেওয়াকে কেন্দ্র করে।

অ্যাডলফ হিটলারের নাৎসি বাহিনীর অনুকরণে দেওয়া স্যালুটকে ফ্যাসিবাদের অনুষঙ্গ বিবেচিত হয়। যা ইউরোপের অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছিল। এ ছাড়া খেলার মাঠে যেকোনো ধরনের রাজনৈতিক বার্তা দেওয়ার বিধি-নিষেধ রয়েছে ফিফা ও উয়েফার কাছ থেকে। রিয়াল সমর্থকের দেওয়া নাৎসি স্যালুট তাৎক্ষণিকভাবে ক্যামেরায় ধরা পড়ে। যা দেখে শৃঙ্খলা কমিটিকে দ্রুততম সময়ের ভেতর অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে বের করে দেওয়ার নির্দেশনা দেয় রিয়াল।

পরে এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘সম্প্রচার মাধ্যমে ওই দৃশ্য ধরা পড়ার পরপরই ক্লাবের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা ওই সদস্যকে সনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে তাকে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়। খেলা কিংবা সমাজে যেকোনো বিশৃঙ্খলা ও ঘৃণা উৎপাদনের প্রচেষ্টাকে রিয়াল মাদ্রিদ নিন্দা জানায়।’

তবুও শাস্তি থেকে মুক্তি পেল না রিয়াল মাদ্রিদ। আজ (শুক্রবার) উয়েফা জানিয়েছে, এক ভক্ত নাৎসি স্যালুট দেওয়ার দায়ে রিয়াল মাদ্রিদকে ১৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের একটি অংশ– লোয়ার সাউথ স্ট্যান্ডের ৫০০ সিট এক ম্যাচের জন্য খালি থাকবে। অর্থাৎ, সেসব আসনের টিকিট বিক্রি করতে পারবে না রিয়াল। তবে ওই শাস্তি স্থগিত রাখা হয়েছে এক বছরের জন্য।

প্রসঙ্গত, বেনফিকার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় সরাসরি উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে প্লে-অফের ড্রতে একই প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়ে এমবাপে-ভিনিসিয়ুসদের। তবে এবার দুই লেগেই জিতে লস ব্লাঙ্কোসরা সেরা ষোলোতে জায়গা করে নেয়। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ম্যানচেস্টার সিটিকে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এই দুটি দল ইউরোপসেরা হওয়ার প্রতিযোগিতায় মুখোমুখি হতে যাচ্ছে। শেষ ষোলোর দুটি রাউন্ড যথাক্রমে ১০-১১ মার্চ এবং ১৭-১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!