1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে উষ্ণ অভ্যর্থনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

রিমার্ক-হারল্যানে মেহেদী মিরাজকে উষ্ণ অভ্যর্থনা

প্রতিনিধি

জাতীয় ক্রিকেট দলের সদস্য ও দেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানালো বিশ্বমানের স্কিন কেয়ার, কালার কসমেটিকস ও হোমকেয়ার পণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।

গত রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান এভিনিউয়ে রিমার্কের করপোরেট অফিসে গেলে মিরাজকে উষ্ণ অভ্যর্থনা জানান রিমার্ক-হারল্যানের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও পরিচালক শাহরিয়ার আলম শুভ।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে বাংলাদেশের অবিস্মরণীয় জয় এবং এ সিরিজে মিরাজ ম্যান অব দ্যা সিরিজে ভূষিত হওয়ায় মিরাজকে ফুলেল শুভেচ্ছাও জানায় রিমার্ক-হারল্যান পরিবার। মিরাজ জানান, এ জয়ের পেছনে কাজ করেছে দলীয় পারফরম্যান্স। কারণ সবাই ভালো খেলেছে। ভারতের সঙ্গে আসন্ন টেস্ট ও টি-
টোয়েন্টি সিরিজেও সে ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে স্পন্সর পার্টনার ছিল রিমার্ক এইচবির ব্র্যান্ড লিলি। লিলির লোগো সমৃদ্ধ পিচ ম্যাট, মিড ওয়াল বোর্ড সিরিজজুড়ে শোভা পায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে।

মিরাজ বলেন, পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের একাধিক ব্র্যান্ডের সঙ্গে লিলি ব্র্যান্ডকে দেখতে পেয়ে এ ব্র্যান্ড ঘিরে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। আর এ আগ্রহ থেকেই রিমার্কের অফিস দেখতে আসা। এ কোম্পানির বিভিন্ন পণ্যের বিষয়ে বিশেষ আগ্রহও দেখান তিনি।

পরে এ অলরাউন্ডার কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের সিইও এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক জামাল উদ্দীন ও মামনুন হাসান ইমনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!