1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিটেইন তালিকায় নাম না দেখে কেঁদেছেন কলকাতার অলরাউন্ডার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রিটেইন তালিকায় নাম না দেখে কেঁদেছেন কলকাতার অলরাউন্ডার

প্রতিনিধি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে সবগুলো ফ্র্যাঞ্চাইজি। যেখানে মোট ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। দলটির এই তালিকায় নেই ভেঙ্কটেশ আইয়ার। তালিকায় নিজের নাম না দেখে কেঁদেছিলেন এই অলরাউন্ডার।

১৩ কোটি রুপিতে রিঙ্কু সিংকে রিটেইন করেছে কলকাতা। বরুণ চক্রবর্তীকেও ১২ কোটি রুপিতে রিটেইন করেছে দলটি। দেশিদের মধ্যে হার্ষিত রানা ও রমনদীপ সিংকেও রেখে দিয়েছে তারা।  এ ছাড়া দলের দুই বিদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনেও রিটেইন করেছে তারা।

রিটেইন তালিকায় নিজের নাম না দেখে ভেঙ্কেটেশ বলেন, ‘আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম। কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে। আজ যা হয়েছি এই দলের জন্য। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও। এটা আবেগের সম্পর্ক। তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম।

‘কেকেআর আমার পরিবার। দলের সঙ্গে আবেগের সম্পর্ক। কিন্তু দলের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কেকেআর সেটাই করেছে। খুব ভাল ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে ওরা। প্রত্যেকে দলের কাজে লাগবে।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!