1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান

প্রতিনিধি

রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান
লোকেশ রাহুলের সেঞ্চুরি উদযাপন।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে সেঞ্চুরি দেখা পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। তার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৪ রান করেছে স্বাগতিকরা। ফলে সমতায় ফিরতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান।

রাজকোটে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ রান।

ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।

এরপর রবীন্দ্রো জাদেজা ও নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। আপনতালে খেলতে থাকা এই ব্যাটার ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।

এছাড়া জাদেজা ২৭, নিতিশ ২০ ও হারসিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!