1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাষ্ট্রপতি পদের জন্য নাম চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রাষ্ট্রপতি পদের জন্য নাম চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে

প্রতিনিধি

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদের জন্য কাউকে মনোনীত করা হয়নি। রাষ্ট্রপতি পদের জন্য নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন।

এ সময় তিনি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভার প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেন। উপস্থিত অন্য সংসদ সদস্যরা বিষয়টিতে সম্মতি জ্ঞাপন করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে বা কোনো নাম নিয়ে আলোচনা করা হয়নি। বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর ন্যস্ত করা হয়েছে। তিনিই রাষ্ট্রপতির নাম প্রস্তাব করবেন।উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এজন্য ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি ভোট হবে।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেবে না বলে এরই মধ্যে জানিয়েছে। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!