1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাক্ষাৎ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাক্ষাৎ

প্রতিনিধি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বঙ্গভবনে পৃথক পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ।
তাঁরা হলেন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়েল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জামালউদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আরএমএসটিইউ) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, সৌজন্য সাক্ষাৎকালে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামো বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য তাদের কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয়সমূহে মানসম্পন্ন শিক্ষা প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেও রাষ্ট্রপতি তাগিদ দেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে ও উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং ঊর্ধ্বতন সামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!