1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি

প্রতিনিধি

রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে এবার প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাতের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা থাকলেও, এবার তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের প্রস্তুতি তুলে ধরতে বসতে চাইছে সাংবিধানিক এই সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তফসিলের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার একটা রেওয়াজ আছে। তবে এবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আগে সাক্ষাৎ করবো। এতে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নির্বাচন কমিশনের। তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের তারিখ নির্ধারিত আছে, তবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি।

জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর তফসিল ঘোষণার জন্য কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!