1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান

প্রতিনিধি

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কানাডার পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন। খবর এএফপি’র।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সা¤্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ‘ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’
ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর ‘রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান’ করতে তাদের প্রতি ফের আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা ‘এ কথাকে পাত্তা না দিয়ে যে কোন উপায়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।’
রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে, জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’
তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’
ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরে কাঁচের ছাদও ভেঙ্গে দিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!