1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশিয়ার ২ তেল কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা, কারণ ‘ট্রাম্পের হতাশা’? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

রাশিয়ার ২ তেল কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা, কারণ ‘ট্রাম্পের হতাশা’?

প্রতিনিধি

ইউক্রেনে সামরিক অভিযান ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের শর্তে অটল থাকায় হতাশ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই রাশিয়াকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করতে দেশটির দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফ্ট ও লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট। গতকালই রোসনেফ্ট এবং লুকোইলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘটনাচক্রে, একই দিন পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হওয়ার কথা ছিল সেই বৈঠক। গতকাল ওয়াশিংটনে এ সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “আমার কাছে বৈঠকটি ঠিক বলে মনে হচ্ছে না।” ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ সম্পর্কে স্কট বেসেন্ট বলেন, “প্রেসিডেন্ট পুতিন একটি অর্থহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং বার বার আহ্বান জানানোর পরও তিনি থামছেন না। তাই ট্রেজারি ডিপার্টমেন্ট রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ক্রেমলিনের যুদ্ধ মেশিনকে সচল রাখতে এই দুই কোম্পানির ভূমিকা গুরুত্বপূর্ণ।”

সাক্ষাৎকারে বেসেন্ট জানান, রাশিয়ার ওপর এ পর্যন্ত যতগুলো বড় নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, সেসবের মধ্যে এই নিষেধাজ্ঞাটি গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে জিতে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেবেন তিনি।

তারপর গত দশ মাসে কয়েক বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকও হয়েছে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসছেন তিনি এবং সেই বৈঠকটি হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। বৈঠকের দিনক্ষণ না জানালেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, চলতি অক্টোবরের শেষ দিকে বৈঠকটি হতে পারে। ছয় দিন আগে এই নিয়ে ট্রাম্প এবং পুতিনের মধ্যে টেলিফোনে কথাও হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, “আলাস্কার সেই বৈঠকের আগে আমরা আশা করেছিলাম, প্রেসিডেন্ট পুতিন সৎ ও স্পষ্টবাদী মনোভাব নিয়ে আলোচনার টেবিলে আসবেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন উপলব্ধি করলেন যে আলোচনায় বিষয়টি (যুদ্ধবিরতি) এগোবে না, তখতিনি বৈঠকের সমাপ্তি টানেন। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কী কথা হয়েছে, তা আমরা জানি না; তবে তিন যখন আমাদের কাছে সেই বৈঠকের ব্যাপরে আলাপ-আলোচনা করেছেন, তখন তাকে হতাশ মনে হয়েছে।”

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!