1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রামিসা হত্যাকাণ্ড ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: আমিনুল হক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রামিসা হত্যাকাণ্ড ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: আমিনুল হক

প্রতিনিধি

রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল হক। তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তা দৃঢ় হাতে দমন করা হবে।

শুক্রবার (২২ মে) পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ দণ্ড চায় বিএনপি। একই প্রত্যাশা সাধারণ মানুষেরও। তবে বিচার অবশ্যই আইনের মাধ্যমেই হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ঘটনাটিকে কেন্দ্র করে উসকানি, অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে বিভিন্ন এলাকায় অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নিশ্চিত করা নয়, বরং পরিস্থিতিকে ঘোলাটে করা।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসার অভিজ্ঞতা রয়েছে বিএনপির। এখন সবাইকে আরও সচেতন থাকতে হবে, যাতে কোনো পক্ষ গোপনে সংগঠিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি বা অস্থিরতা ছড়াতে না পারে।

এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করে। তবে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি বা অপকর্মে জড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যায়কারী যে দলেরই হোক, তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!