1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রামপুরায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী

রামপুরায় স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

প্রতিনিধি

রাজধানীর রামপুরার ফরাজী হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় মো. আরাফ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানিয়েছেন স্বজনরা। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাফ রামপুরার বনশ্রী এলাকার আজাহারুল ইসলামের ছেলে ছিল। সে বনশ্রী এলাকায় স্পেশাল প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করতো।

নিহতের খালু আবু জাফর বলেন, আরাফ অটিজম শিশু ছিল। আজ সকালে বনশ্রীর বাসা থেকে কাজের বুয়া সোনিয়ার সঙ্গে বনশ্রীর স্পেশাল প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু আরাফ। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান আমাদের আরাফ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!