1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি আহত

প্রতিনিধি

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি আহত হয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরার জামতলা কমিশনার গলিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আমিনুল ইসলাম (২৮), রাজন (২২) ও আশরাফুল ইসলাম (৩০)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা রিফাত জানান, তার ভাই রাজনসহ আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রির কাজ করেন এবং সবাই জামতলা কমিশনার গলিতে ভাড়া থাকেন। ভোরে তারা অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন। এ সময় ৭–৮ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। পরে রাজনসহ তিনজনের পিঠ ও কাঁধে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় তিনজনকে সকালে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। আহতদের কাছ থেকে জানা যায়, ছিনতাইকারীর হামলায় তারা তিনজন আহত হয়েছেন। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!