1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাবিতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ও মেসে স্ক্যাবিস নামক চর্মরোগ ছড়িয়ে পড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ। আঙুলের ফাঁকে, কব্জির কাছে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি দিয়ে এর শুরু হয় এবং রাতের বেলায় তীব্র চুলকানির সৃষ্টি করে।

ডা. মাশিহুল বলেন, সম্প্রতি হল ও মেসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এই রোগের ব্যাপকতা লক্ষ্য করছি।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সকাল থেকেই আক্রান্ত শিক্ষার্থীদের ভিড় জমেছে। কেউ সিরিয়ালে ডাক্তার দেখানোর জন্য দাঁড়িয়ে আছেন, কেউবা ওষুধ পেতে অপেক্ষা করছেন।

সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত কয়েকদিন ধরে চুলকানি হচ্ছে, একই সমস্যা আমার রুমমেটদেরও। আমরা বেশ চিন্তিত।

আরেকজন জানান, চিকিৎসা নিয়েছি, ওষুধ পেয়েছি প্রায় সব। এ ধরনের সেবা অনেকদিন পর পেলাম।

চিকিৎসাকেন্দ্রে স্ক্যাবিসের ওষুধ না থাকায় শুরুতে সমস্যায় পড়লেও পরে চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা সিদ্দিকা লিপির হস্তক্ষেপে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হয়।

ডা. মাশিহুল বলেন, প্রধান চিকিৎসকের দ্রুত পদক্ষেপে এখন মেডিকেলে স্ক্যাবিসের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মাফরুহা জানান, স্ক্যাবিসের প্রাদুর্ভাব উদ্বেগজনক। শিক্ষার্থীদের সচেতন থাকা জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপন এবং ব্যক্তিগত পোশাক অন্যদের সঙ্গে ভাগ না করাই সবচেয়ে বড় প্রতিরোধ।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিছু ঘাটতি থাকলেও প্রশাসনকে জানিয়েছি, ওষুধের চাহিদা পূরণে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!