1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাতে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

রাতে বাড়ি ফেরার পথে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ভ্যানচালক মঞ্জু বেপারীকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। বরিশাল জেলার গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদের রাস্তায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এই ভ্যানচালক।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বাড়ির কাছাকাছি পূর্ব কাশেমাবাদ এলাকায় মঞ্জু বেপারীর পথরোধ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। মঞ্জুর চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নিরাপদ যাতায়াত ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিখ হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!