1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছেন শান্ত-লিটনরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাতে আবারও যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামছেন শান্ত-লিটনরা

প্রতিনিধি

দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেশিরভাগ দলই চলে গিয়েছে দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে বিশ্বকাপের নির্ধারিত প্রস্তুতি ম্যাচ। তবে বাংলাদেশের জন্য প্রস্তুতি শুরু হয়েছে আরেকটু আগেভাগেই।  

গেল মঙ্গলবার (২১ মে) থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বলয়ে ঢুকেছে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেদিন মুখোমুখি হয়েছিল টাইগাররা। তবে যুক্তরাষ্ট্রে নিজেদের শুরুটা মোটেও ভালো হয়নি টিম বাংলাদেশের। সেই ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরেছিল টাইগাররা। টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পরার মতো।

সবার প্রত্যাশা ছিল, সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু হয়েছিলো তার উল্টোটা। ম্যাচের এক পর্যায়ে ১২ রানে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে মাত্র ৬ রানে হেরে সিরিজ খুইয়ে বসে টাইগাররা। আর এরই সাথে বরণ করে নেয় এক লজ্জার রেকর্ড। আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণশক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ। যদিও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। কিন্তু তাতেও সমলোচনার ঝড় থেমে থাকেনি।

খেলাটি সরাসরি কোন চ্যানেলে দেখা যাবে সেটি সম্পর্কে এখনো জানা যায়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ লিটন দাসদের এদিন নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। যদিও শেষ ম্যাচে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। আজ লিটন ও শান্তর ফর্মে ফেরার পালা।

অফিসিয়াল স্বীকৃতি না থাকায়, এই ম্যাচে চাইলে পুরো স্কোয়াডের সবাইকে বিভিন্ন সময় মাঠে নামাতে পারবে বাংলাদেশ। এক্ষেত্রে আইসিসির নিয়মের শিথিলতা থাকবে। বিশ্বকাপের জন্য মূল একাদশ পরখ করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচের প্রতি তাই থাকবে বাড়তি নজর।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ১ জুন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তারপর ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযানে নামবে টিম বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!