1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতের আঁধারে ৯ ঘোড়া জবাই, অভিযানে ১১টি জীবিত উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাতের আঁধারে ৯ ঘোড়া জবাই, অভিযানে ১১টি জীবিত উদ্ধার

প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বাচল উপশহরের একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি প্লটে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একদল অসাধু ব্যবসায়ী গভীর রাতে প্রায় ২০টি ঘোড়া ওই নির্জন স্থানে নিয়ে আসে। পরে সেগুলো জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি চলছিল। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করা হয়। তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে জানান।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকাগুলোকে ব্যবহার করে রাতের আঁধারে ঘোড়া এনে জবাই করে আসছিল। পরে সেই মাংস গরুর মাংস বলে কম দামে উপজেলার বিভিন্ন মাংসের দোকান ও কিছু রেস্তোরাঁয় সরবরাহ করা হতো। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ভোরে ৯৯৯-এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- একটি চক্র এসব ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!