1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতের আঁধারে ভূমিহীন কৃষকের আড়াই বিঘা শসাক্ষেত কেটে নষ্ট করল দুর্বৃত্তরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

রাতের আঁধারে ভূমিহীন কৃষকের আড়াই বিঘা শসাক্ষেত কেটে নষ্ট করল দুর্বৃত্তরা

প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্নি গ্রামে এক ভূমিহীন কৃষকের লিজ নেওয়া আড়াই বিঘা জমির শসাক্ষেত রাতের আঁধারে কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহর আলী অন্যের জমি লিজ নিয়ে শসা আবাদ করেছিলেন। গাছগুলো ভালোভাবে বেড়ে উঠছিল এবং অল্প কিছুদিনের মধ্যেই বাজারজাত করার প্রস্তুতি ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পুরো ক্ষেতের গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলী বলেন, অত্যন্ত কষ্ট করে লিজ নিয়ে আবাদ করেছি। ফল ধরার সময়েই সব গাছ কেটে নষ্ট করে দিয়েছে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল।

এ দিকে ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, মোহর আলী এক প্রকার ভূমিহীন কৃষক। নিজের বসতভিটা ছাড়া তার আর কোনো জমি নেই। অন্যের জমি লিজ নিয়ে তিনি চাষাবাদ করেন।

প্রশাসনের পক্ষ থেকে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!