1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্ট, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্ট, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের

প্রতিনিধি

রাতভর বৃষ্টিতে ভেঙে পড়েছে কালভার্ট, যাতায়াত বন্ধ ৩ ইউনিয়নের বাসিন্দাদের
রাতভর বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কালভার্ট ভেঙে পড়েছে। শনিবার (১ নভেম্বর) ভোরে বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের ওপর নির্মিত কালভার্ট ভেঙে পড়ার এ ঘটনা ঘটে। এতে চলাচল বিঘ্ন ঘটছে উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের।
যাতায়াতের জন্য খালটির ওপর ২০১৫-১৬ অর্থ বছরে ৩২ লাখ ৫৩ হাজার ৬৩০ টাকা ব্যয়ে লছমনপুর কালভার্টটি নির্মাণ করে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কালভার্টটির ওপর দিয়ে উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর ইউনিয়নবাসী যাতায়াত করেন।
রায়হান আলী নামে একজন বলেন, বৃষ্টির পানির প্রচুর স্রোতের কারণে কালভার্টটি ভেঙে গেছে। যার ফলে অনেক মানুষের যাতায়াতে সমস্যা হবে। তাই দ্রুত যেন কালভার্টটি নির্মাণ করা হয় সেই দাবি জানাচ্ছি।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহা. কলিজ উদ্দিন বলেন, নলবনা খালটি দিয়ে পাগলা নদীতে বৃষ্টির পানি নেমে যায়। আর লছমনপুর কালভার্টটি দিয়ে তিনটি ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত করে। শুক্রবার রাতভর বৃষ্টির কারণে কালভার্ট ভেঙে গেছে। যার ফলে মানুষজন যাতায়াত করতে পারছে না।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. আজহার আলী বলেন, উপজেলা বিনোদপুর ইউনিয়নে অবস্থিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এখন আপাতত মাটি ফেলে রিপায়িরিংয়ের কাজ করা হবে। এ ছাড়া, কালভার্টটিতে পানির স্রোতের কারণে ফাটল দেখা গেছে। তাই ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় কালভার্ট নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!