1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহী হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

রাজশাহী হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রতিনিধি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোমেনা খাতুন (৫০) নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পাবনা সদরে। তিনি শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে হাসপালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোমেনা খাতুন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। রোগী সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন। রোগী গেল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। রোগীর অবস্থা এতটাই সংকটজনক ছিল যে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ভোরে অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গেল ২৪ ঘণ্টা ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। রামেক হাসপাতালে মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, রোমেনা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!