1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজশাহীতে ভটভটি ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত

প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিক উপজেলার গন্ড‌গোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও মুরগিবোঝাই ভটভ‌টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নগরীর কাশিয়াডাঙ্গার হরগ্রাম শেখপাড়ার মিলনের ছেলে নাইম (২০), একই এলাকার মিনারুলের ছেলে হালিম (২৫)। নাইম মুরগি ব্যবসায়ী। আহত হয়েছেন ট্রাকচালক মিন্টু, চালকের সহকারী স্বাধীন আলী।

পুলিশ জানিয়েছে, তাহেরপুর হতে মুরগিবোঝাই ভটভটি পুঠিয়া অভিমুখে আসছিল।

ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ভটভটি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চরজন আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হবে। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক থানায় নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!