1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিনিধি

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আর্জিনা বেগম চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন আর্জিনা বেগম।

ওসি আরও বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই কোনো আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!