1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে গভীর নলকূপের তথ্য চেয়েছে প্রশাসন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজশাহীতে গভীর নলকূপের তথ্য চেয়েছে প্রশাসন

প্রতিনিধি

রাজশাহীতে গভীর নলকূপের তথ্য চেয়েছে প্রশাসন
গভীর নলকূপের জন্য খোঁড়া উন্মুক্ত গর্তে যেকোনো দুর্ঘটনা রোধে বিভাগের ৮টি জেলা প্রশাসককে চিঠি দিয়ে সব গভীর নলকূপের তথ্য চাওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী বিভাগের আওতাধীন ৮টি জেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), বিএডিসি (সেচ) কর্তৃক এবং স্থানীয় উদ্যোগে গভীর নলকূপ স্থাপন করা হয়। অনেক ক্ষেত্রে গভীর নলকূপের পাইপের মুখটি উন্মুক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রাখা হয়। এতে করে অনেক দুর্ঘটনা ঘটতে পারে।

এমতাবস্থায়, এ বিভাগের ৮টি জেলায় গভীর নলকূপের পাইপ উন্মুক্ত ঝুঁকিপূর্ণ থাকার কারণে সৃষ্ট দুর্ঘটনা রোধকল্পে সংযুক্ত ছক মোতাবেক তার জেলার তথ্য আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ কার্যালয়ে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিভাগের আট জেলা প্রশাসকরা হলেন- রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।

প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!