1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীতে আবারও ভেঙে গেছে রেললাইনের পাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজশাহীতে আবারও ভেঙে গেছে রেললাইনের পাত

প্রতিনিধি

রাজশাহীতে রেললাইনের পাত ভেঙে যাওয়ায় ধীরগতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা রেললাইন মেরামতের কাজ করছেন।

এর আগে গত ৮ ডিসেম্বর একই জায়গায় রেল লাইন ভেঙে গিয়েছিল। এক মাসের ব্যবধানে একই জায়গায় দুইবার ট্রেনের লাইন ভাঙলো। বর্তমানে ভাঙা রেললাইনের ওপর দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙা দেখে স্থানীয় এক ব্যক্তি রেলওয়ের কর্মীদের খবর দেন। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে ভাঙা লাইনের ওপর দিয়েই বরেন্দ্র এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী (পথ) আহসান হাবিব বলেন, লাইন দ্রুত মেরামতের জন্য কাজ করছে কর্মীরা। ট্রেন ধীরগতিতে পার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!