1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীর ফিলিং স্টেশনে ৩ দিন ধরে তেল নেই, বিপাকে যানবাহন চালকরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজবাড়ীর ফিলিং স্টেশনে ৩ দিন ধরে তেল নেই, বিপাকে যানবাহন চালকরা

প্রতিনিধি

রাজবাড়ী জেলার সবগুলো ফিলিং স্টেশনে তিন দিন ধরে নেই ডিজেল, পেট্রোল ও অকটেন। ফলে ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ বিভিন্ন যানবাহনের চালকরা। তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ৫টি, পাংশায় ২টি, কালুখালীতে ১টি, গোয়ালন্দ উপজেলায় ১টি ও বালিয়াকান্দি উপজেলায় ১টিসহ জেলায় মোট ১০টি ফিলিং স্টেশন রয়েছে। এসব ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটের কারণে তিন দিন ধরে তেল সরবরাহ বন্ধ রয়েছে। কোনো কোনো ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এছাড়াও পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার কোনো ফিলিং স্টেশনে ঈদের আগে থেকেই তেল সরবরাহ বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী জেলা শহরের পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে তিন দিন ধরে কোনো তেল নেই। যার কারণে তারা পাম্পের প্রবেশমুখ বাঁশ ও দড়ি দিয়ে আটকে দিয়েছে। গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশন ও স্বপ্তবর্ণা ফিলিং স্টেশনে সীমিত পর্যায়ে তেল সরবরাহ করা হলেও যানবাহনের চাপে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের মালিকরা জানান, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় তারা ডিপো থেকে তেল তুলতে পারেনি, এছাড়াও ব্যাংক বন্ধ হওয়ার কারণে অনেকেই পে-অর্ডার করতে পারেনি। যার কারণে আজ ডিপো খুললেও অনেকে তেল নিতে পারছে না। এ কারণে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট তৈরি হয়েছে। ব্যাংক খুললে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তারা।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান জানান, ঈদের ছুটির কারণে গত দুই দিন ডিপো থেকে তেল সরবরাহ না করায় অধিকাংশ পাম্পেই তেল শেষ। আমরা খোঁজ নিয়ে জেনেছি ডিপো থেকে তেল সরবরাহ করা শুরু হয়েছে। আজকে সবগুলা পাম্প তেল পাবে আশা করছি। এছাড়াও গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ও করিম ফিলিং স্টেশনে সীমিত পরিসরে তেল দেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!