1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে ১ লাখ ৭৭ হাজার মিটার জাল ধ্বংস, ১৮ জেলের কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজবাড়ীতে ১ লাখ ৭৭ হাজার মিটার জাল ধ্বংস, ১৮ জেলের কারাদণ্ড

প্রতিনিধি

রাজবাড়ীতে ১ লাখ ৭৭ হাজার মিটার জাল ধ্বংস, ১৮ জেলের কারাদণ্ড
রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮ জন জেলেকে আটক করে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।
তিনি জানান, ইলিশ রক্ষা অভিযান চলাকালে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯টি স্পটে অভিযান চালিয়ে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১৮টি মামলা করা হয়।
তিনি আরও জানান, মা ইলিশ ধরার অপরাধে আটককৃতদের মধ্যে ১৮ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ করা ১ লাখ ৭৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ২৭ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!