1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার

প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় (রাজবাড়ী-২ আসন) একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ীর পাংশা আর্মি ক্যাম্প পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের লাল চানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে লাল চান বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।

পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আজিজের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী পাংশার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, গুলিসহ ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!