1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আরও একজনকে গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, আরও একজনকে গ্রেপ্তার

প্রতিনিধি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিনেদুপুরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি শিখনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শিখন রাজবাড়ী লক্ষ্মীকোল সিলিমপুর এলাকার রাজ্জাকের ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পাওনা টাকার জেরে রাজবাড়ীর কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামিরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকিরকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত জাহিদের বাবা গত ১৮ ফেব্রুয়ারি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে র‍্যাব আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানার মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!