1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি উদ্যোক্তার মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি উদ্যোক্তার মৃত্যু

প্রতিনিধি

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি উদ্যোক্তার মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন উদ্দিন রোমান (৪২) নামে এক কৃষি উদ্যোক্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া (লেকপাড়া) মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকন উদ্দিন ওই গ্রামের মো. খাদেম শেখের ছেলে। তিনি পেশায় একজন তরুণ কৃষি উদ্যোক্তা ছিলেন। সংসারে তার স্ত্রী, রেদোয়ান শেখ (৯) ও রাফিয়া আক্তার (৩) নামে দুই সন্তান রয়েছে।

নিহত রোকনের শ্বশুর মো. সিদ্দিক মণ্ডল বলেন, সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ির সেচ মটরের লাইন ঠিক করতে গিয়ে রোকন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!