1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, ৩ ফায়ার ফাইটার আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, ৩ ফায়ার ফাইটার আহত

প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ সময় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বালিয়াকান্দি ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবি বাজারে কোনো পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, আমার গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ রকম আরও কয়েকজন পাট ব্যবসায়ীর পাট পুড়ে ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগলো কেউ বলতে পারছেন না। ঈদের আগে এমন ক্ষতি পুষিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপসহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা বালিয়াকান্দি ও রাজবাড়ী ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমাদের তিনজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ কাজ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!