1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজনীতিবিদরা চিন্তায় গরিব হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে : এমপি নিজান

প্রতিনিধি

বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিবিদ এতো গরিব হলে লাভ হবে না। কেন গরীব?- চিন্তায় গরিব, হৃদয়ে গরিব। আমার নেতা মরহুম সালাউদ্দিন কাদের বলেছিলেন, ‘রাজনীতিবিদের কলিজা থাকতে হবে সিনার বাহিরে আড়াই ইঞ্চি’। এতো ছোট হয়ে আমরা যদি রাজনীতি করি, তাহলে কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব আয়োজিত সুধী সমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এমপি নিজান বলেন, কালো-সাদা দ্বন্দ্ব, হিন্দু-মুসলমানের দ্বন্দ্ব, এগুলো কিন্তু যুগ যুগ ধরে রাজনীতিবিদরা গড়েছেন স্বার্থের জন্য, সুযোগের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যত নতুন দিন আসতেছে, সময় আসছে, ততবেশি জটিলতা বাড়ছে। কারণ আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। যিনি যত বড় ধার্মিক, তিনি ততো বড় সৎ। কারণ কোন ধর্মেই অসত্যের কথা নেই। অসুরকে নিপাত করার জন্যই কালী, দুর্গা কিংবা প্রফেট কিংবা আমাদের অলি আউলিয়া, উনারা সকলেই সৎ ছিলেন।

তিনি বলেন, আমরা ভোটের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করব, ভোটের পরদিন থেকে আমরা একজন আরেকজনকে বন্ধু হিসেবে নিতে পারি। বিরোধীদলই পারে সরকার দলকে ঠিক রাখতে। আপনারা যদি পজিটিভ পলিটিক্স করেন, তখন দেখবেন, সরকার দল পজিটিভ পলিটিক্স করতে বাধ্য হবে। কারণ তিনি তো ক্ষমতায় আছেন, তিনি সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। একদিনে আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, আমরা সকলে একটা বড়ি খেয়ে গণতান্ত্রিক হয়ে যাব, এটা ভুল কথা। তাহলে ভোটারদেকে টাকা দিলাম কেন? ভোটে যারা আমরা ধর্মীয় দল, আমরা ভেতরে ভেতরে টাকা দেওয়ার চেষ্টা করেছি, ঘুষ দেওয়ার চেষ্টা করেছি, আমরা মহিলাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা নৈতিকভাবে ঠিক না তো। হ্যাঁ চেঞ্জ হবে, এই চেঞ্জ আমরা চাচ্ছি।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!