1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর শ্যামপুরে মাদক মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামি আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুরে মাদক মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত আসামি আটক

প্রতিনিধি

রাজধানীর শ্যামপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবনদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম তালুকদারকে (৪৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল সোমবার (২৭ মার্চ) ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। শরীয়তপুর সদরের হাসমত তালুকদারের ছেলে সেলিম তালুকদার।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১৫ মে ডিএমপির শ্যামপুর থানায় সেলিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে আটক এড়াতে আত্মগোপন করেন তিনি।

আদালত মাদক মামলায় বিচারিক কার্যক্রম শেষে সেলিম তালুকদারের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত অনাদয়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম জানায়, তিনি মাদকদ্রব্য ফেনসিডিল সীমান্তবর্তী জেলা থেকে রাজধানী ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের কাছে সরবরাহপূর্বক মাদক ব্যবসা করতেন।

আটকের পর ২ মাস ১০ দিন জেল খেটে বেড়িয়ে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন। মামলায় যাবজ্জীবন সাজার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!