1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর বেইলি রোডের আগুন লাগা বহুতল ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে শেখ ফজলে নূর তাপস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোডের আগুন লাগা বহুতল ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে শেখ ফজলে নূর তাপস

অনলাইন ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, রাজধানীর বেইলি রোডের আগুন লাগা বহুতল ভবনে ইমারত বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী ৫ তলার ঊর্ধ্বে কোনো ভবনের ক্ষেত্রে অন্তত দুটো সিঁড়ি থাকতে হয়। কিন্তু আমরা বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের কাছ থেকে জানতে পেরেছি, ওই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। সে সিঁড়িটা সংকীর্ণ হওয়ায় অনেকে নামতে পারেননি, অনেকে উপরে চলে যান।

ফলে ঝুঁকির মাত্রা আরো বেড়ে যায়। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেয়র তাপস বলেন, দুর্ঘটনায় নিহত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছি। ইতোমধ্যে অগ্নি নির্বাপণ অধিদপ্তর থেকে তদন্ত করা হচ্ছে। এমন দুর্যোগ থেকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেবো। তাপস বলেন, দুর্যোগ মোকাবিলার জন্য খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। যেসব নীতিনির্ধারণী বিষয়গুলো রয়েছে সেগুলো প্রতিপালন না করার ফলেই দুর্ঘটনায় ঘটে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!