1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন

প্রতিনিধি

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভোরের আগে আগুনের কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসে ৩০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করছে এবং সেনা, আধাসামরিক বাহিনীর সদস্য ও পুলিশ তাদের সাথে আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সকাল ৫.৪০ টার দিকে এই আগুন লাগার ঘটনা জানানো হয়েছিল এবং তারা অবিলম্বে একের পর এক ইউনিটগুলোকে ঘটনাস্থলে পাঠায় এবং এখন পর্যন্ত আগুনে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
টিভি ফুটেজে দেখা গেছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ডেও সদস্য এবং পুলিশ অগ্নিনির্বাপক কর্মীদের সাহায্য করছে। আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে এসে দোকানে তাদের জিনিসপত্র সরানোর ব্যর্থ চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি তবে এই আগুনের ঘটনাটি ঘটেছে বঙ্গবাজারে আগুন লাগার ঠিক ১১ দিন পরে। একইভাবে ভোরবেলা থেকে প্রায় একই রকমভাবে আগুন লেগে বঙ্গবাজারের কয়েক হাজার দোকান পুড়ে যায়।
ঈদের কয়েক সপ্তাহ আগে বঙ্গবাজারের অগ্নিকান্ডে দোকান মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শত শত দমকলকর্মী এবং সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টা তাদের জিনিসপত্র সামান্য কিছু ও রক্ষা করতে পারেনি। মার্কেটটি পোড়া কাপড়ের ছাইয়ের স্তুপে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!