1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে ফের প্রেমিককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজধানীতে ফের প্রেমিককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

প্রতিনিধি

রাজধানীতে ফের প্রেমিককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
রাজধানীর বংশাল আগামাসি লেন এলাকায় বাসায় ডেকে নিয়ে জিআই তার গলায় পেঁচিয়ে সজীব (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই যুবকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত সজিবের মা নূর নাহার বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলে সজিবের একই এলাকার খাদিজা নামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই মেয়ে সজিবকে নানাভাবে দূরে ঠেলতে থাকে। আজকে খাদিজা তার মামার বাসায় ডেকে নিয়ে সজিবের গলায় ও হাতে জিআই তার পেঁচিয়ে মারপিট করে হত্যা করে। তারা আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার সঠিক বিচার চাই।
নিহতের বাবা তাজ উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বংশাল থানার এসআই দুলাল আমাকে ফোন করে বলেন, “আপনার ছেলে আত্মহত্যা করেছে।” পরে আমরা এসে দেখি আমার ছেলে আর বেঁচে নেই। তার গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমার ছেলেকে খাদিজা তার মামার বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!