1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রাজধানীতে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাং সদস্য ও চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় দেশীয় অস্ত্রসহ মো. সুজন বেপারী (২৭) ও মো. রাব্বি (২২) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে তারা একটি দুইতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের দুজনকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অভিযানে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় মো. বুলু (৪০) ও মো. শাহাবুদ্দিন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী আরও জানায়, গ্রেপ্তাররা চিহ্নিত মাদক কারবারি ‘চুয়া সেলিম’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর ও আদাবর থানায় অপরাধীদের হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা চলমান রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অপরাধ এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমনে সেনাসদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। পাশাপাশি জনগণের কাছে অনুরোধ করেছেন কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!