1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে ঝটিকা মিছিল : ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজধানীতে ঝটিকা মিছিল : ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীতে ঝটিকা মিছিল : ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আসাদগেট ফ্যামিলি ওয়ার্ল্ড গ্র্যান্ডের সামনে আকস্মিকভাবে এই মিছিল বের করে তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র ও শেরে বাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম পাপ্পু।মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। পুলিশ উপস্থিত হয়ে মিছিলের ব্যানার উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, আজ সকালের দিকে আসাদ গেট এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরবর্তীতে নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোকাররম হোসাইন রুদ্র এবং শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের ২৭ নম্বর ওয়ার্ডের নেতা সাইফুল ইসলাম পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং সাইফুল ইসলাম পাপ্পুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যার চেষ্টা ও মাদক মামলা রয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!