1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে একটি বাসা থেকে চুরি হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারসহ আটক ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

রাজধানীতে একটি বাসা থেকে চুরি হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারসহ আটক ৪

প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও থানা এলাকার একটি বাসা থেকে চুরি যাওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চক্রের চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

আটককৃতরা হলো – মোঃ আসিফ শেখ, আবু নাঈম ওরফে নয়ন স্বর্ণকার, মোঃ রেদোয়ান শেখ ও মোঃ নয়ন তালুকদার ওরফে নয়ন। এসময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসাং ল্যাপটপ, নগদ ৭০,০০০ টাকা ও ২ ভরি ১ আনা ৫ রতি স্বর্ণ উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মো: ফারুকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রাজধানীর খিলগাঁও থানা এলাকায় একটি বাসা থেকে স্মার্ট টেলিভিশন, একটি স্যামসাং ল্যাপটপ, নগদ টাকা ও স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি চুরি মামলা রুজু হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রের ২ জনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসিফ শেখ ও নয়ন স্বর্ণকারকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসং ল্যাপটপ, নগদ ৭০,০০০ টাকা এবং ২ ভরি ১ আনা ৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতদের খিলগাঁও থানার রুজুকৃত মামলায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বিজ্ঞ আদালতে প্রেরণ করলে চুরি করার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ ঘটনার সাথে জড়িত আরো ২ জন মোঃ রেদোয়ান শেখ ও মোঃ নয়ন তালুকদার ওরফে নয়নের জড়িত থাকার কথা বলেন।

তিনি আরো বলেন, আটককৃতদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে গত ০৬ মার্চ ২০২৩ খ্রি. খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে রেদোয়ান শেখ ও নয়ন তালুকদারকে আটক করা হয়। আটককৃতদের খিলগাঁও থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!